বেসরকারী বাস ও এমবুলেন্স মুখোমুখি সংঘর্ষে জখম হলেন পনেরো জন। শনিবার ঘটনাটি ঘটে ইটাহার থানার দুর্গাপুর রাজবাড়ি এলাকার ৩৪নং জাতীয় সড়কে। এদিন ভোর নাগাদ রায়গঞ্জ মুখি বেসরকারি বাস যাত্রী বোঝাই করে যাওয়ার সময়ে অপর দিক থেকে আসা একটি এমবুলেন্স এর সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এমবুলেন্স চালক সহ বাসের পনেরো জন যাত্রী জখম হন। জানা গিয়েছে বাসটি কোলকাতা থেকে কুচবিহারের উদ্দেশ্যে যাচ্ছিলো। কোলকাতার এক নামি ক্লাবের ক্রিকেটার দলের খেলোয়াড়দের নিয়ে। অপর দিক থেকে আসা এমবুলেন্সটি রায়গঞ্জ থেকে ইটাহার কুমেদপুরের উদ্দেশ্যে আসছিল রুগী আনতে। পথে দুটি গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। বেসরকারি বাসটি এমবুলেন্সটিকে ধাক্কা মেরে রাস্তার পাশে উল্টে যায় এবং বাসটি একটি নয়ন জুলিতে পড়ে যায়। ফলে জখম হন বাসের যাত্রীরা। স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার করে রায়গঞ্জ জেলা হাসপাতালে পাঠায়। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যান ইটাহার থানার পুলিশ। গাড়ি দুটো আটক করেছে পুলিশ। তবে স্থানীয় বাসিন্দারা জানান এমবুলেন্স টি ভূল রুটে থাকার কারণে দুর্ঘটনাটি ঘটেছে।
উত্তরদিনাজপুর